ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি মোহাম্মদপুর এলাকায় মাছ বিক্রি করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কেরানীগঞ্জের আরশিনগরে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদ ভোলার দুলারহাটের মো. বাবুল হোসেনের ছেলে।
ফরহাদকে হাসপাতালে নেওয়া আক্তার হোসেন নামের এক যুবক বলেন, তিনি ফরহাদের চাচাতো ভাই। তাঁরা একসঙ্গে চলাফেরা করেন। ফরহাদের বাসা আরশিনগর মেম্বার গলিতে। দুপুরে ফরহাদসহ তিনজন একটি সেলুনে যান। সেখানে চুল কাটাচ্ছিলেন ফরহাদ। বাকি দুজন একটু পর অন্য একটি কাজে চলে যান। কিছুক্ষণ পর আক্তার হোসেন সেলুনের সামনে গিয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ফরহাদকে। দ্রুত তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেন তিনি। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আক্তার হোসেন অভিযোগ করেন, ফরহাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম চঞ্চল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় এজাহার দিয়েছেন জমির মালিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার রায়। এজাহারে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।
২৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির অভিযোগে একটি ডিপোতে অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ। জব্দ করা হয়েছে ৬ কার্টন সিগারেট।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেননি মহানগর বিএনপির নেতারা। যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে এককভাবে প্রস্তুতির কারণে তাঁরা অংশ নেননি বলে জানানো হয়েছে।
২৭ মিনিট আগে
আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে