
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ছেলে বাচ্চা চুরি হয়েছে। চুরি হওয়া ওই বাচ্চার নাম আব্দুর রহমান। বয়স ২ মাস ৭ দিন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন।
জানা গেছে, মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক নারী তাঁর ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানো জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্তানকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে অপরিচিত ওই নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
এরপর জান্নাতুল সরলমনে তাঁর শিশুসন্তানকে ওই মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে জান্নাতুল যথাস্থানে এসে অপরিচিত মহিলাসহ তাঁর শিশুসন্তানকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।
এদিকে হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পার হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান। অটোরিকশাটি ওই মহিলাকে নিয়ে পশ্চিম দিকে (চৌমুহনী চৌরাস্তা) চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেছি। শিশুটিকে উদ্ধার করতে যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে তা করা হবে।’
এ বিষয়ের বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।
১১ মিনিট আগে
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৪০ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
৪৪ মিনিট আগে