
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতী নদী থেকে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজ সংলগ্ন ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল পৌনে ৯টায় ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়াপাড়া কবরস্থান ঘাটের কাছে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মালেক গত ৩০ জুন বিকেল ৪টায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
নিহতের ছেলে হানিফ জানান, বাবা নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তিনি আরও জানান, তাঁর বাবা চোখে কম দেখতেন। এ ছাড়া কিছুদিন আগে স্ট্রোক করার কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
বক্তাবলী ফাঁড়ির নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক জানান, মালেক মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখে কম দেখতেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সেলিম তদন্ত করছেন।

ডিবির কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যেসব স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে সেখানকার থানা–পুলিশ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করবে। ডিবি পুলিশের পক্ষ থেকেও লোক থাকবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন, না ঘটে সে বিষয়ে নজরদারি করা হবে...
১১ মিনিট আগে
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালক কাজল মিয়ার (৪২) মরদেহ রাস্তার পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলোতে ২০২৫ সাল থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া
২৫ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি।
১ ঘণ্টা আগে