
জামালপুরের বকশীগঞ্জের সীমান্তবর্তী গারো পাহাড়ের গভীর বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জয়নাল আবদীন (৬৬) নামে এক বৃদ্ধ বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন। লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের এক দিন পর শনিবার (২৭ জুন) বেলা ১১টায় বকশীগঞ্জ উপজেলার ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমির বাগিচা টিলা এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল বকশীগঞ্জ উপজেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত আনিজ মিয়ার ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরতলা বিট শেরপুর বন বিভাগের শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের আওতাভুক্ত। গতকাল শুক্রবার বিকেলে ডুমুরতলা বিট এলাকার সংরক্ষিত বনভূমি ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সীমান্তের ১০৮৮ ও ১০৮৯ পিলারসংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডর ১০.০ হেক্টর বাগান এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যান জয়নাল আবদীন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। আজ শনিবার তাঁর আত্মীয়স্বজনেরা স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সহায়তায় পাহাড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাগিচা টিলা নামক স্থানে তাঁর মরদেহ খুঁজে পান। এ সময় তাঁর এক হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। উদ্ধারকারী বন বিভাগ কর্মীদের ধারণা, হাতির আক্রমণে তিনি মারা গেছেন।
এ বিষয়ে শেরপুর বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘ইআরটি এবং আমাদের বন বিভাগের স্টাফদের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি রীতি অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।’

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৪ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৫ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর মঈন (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন।
১০ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত বোরহোলে পড়ে এবার একটি মহিষের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে