
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে শনিবার (১৬ মে) অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সভাপতি করে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ড. নাহিদ আখতার (অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ), মো. জাকির হোসেন (অধ্যাপক, দর্শন বিভাগ), ড. নাসরীন সুলতানা (অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ), ড. মো. কামরুজ্জামান (অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ), মো. জহির রায়হান (অধ্যাপক, দর্শন বিভাগ) এবং সদস্যসচিব হিসেবে লুৎফর রহমান আরিফ (ডেপুটি রেজিস্ট্রার, উচ্চশিক্ষা ও বৃত্তি) রয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

আজ দুপুরে সাব্বির বিন শামসকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. আলাউদ্দিন তা নামঞ্জুর করে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ মিনিট আগে
রাজধানীতে একটি বাসা থেকে সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির মাথা পাওয়া যায়নি। রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে আজ রোববার দুপুর দেড়টার দিকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির রেমাক্রী ইউনিয়নের কয়েকটি গ্রামে হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৮৪টি শিশু। আক্রান্ত শিশুদের সবাই স্কুলপড়ুয়া বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাস্থ্য বিভাগ জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে এবং আক্রান্ত এলাকায় অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া..
৪০ মিনিট আগে
সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে