
ঝালকাঠির রাজাপুরে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিসভা মন্দির সড়কে অবস্থিত মেসার্স ময়না মেডিকেল হলে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ী মো. মহিউদ্দীন ভান্ডারী উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার মৃত মোবারক ফকিরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স ময়না মেডিকেল হলে অভিযান চালানো হয়। সত্যতা পাওয়ায় দোকানমালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মহিউদ্দীন ভান্ডারী জানান, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজি চিকিৎসক। রোগী দেখা ও ওষুধ দেওয়ার অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তাঁর। তারপরও কেন জরিমানা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। বিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে