
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফিরোজ হোসেন ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা। তাঁদের মধ্যে চাঁন মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি ফিরোজ হোসেন ফোকরা ও বাপ্পারাজ পলাতক রয়েছেন।
জানা গেছে, নিহত আবু তালেব বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের আকাশতারা মহল্লার বাসিন্দা ছিলেন। ইট-বালু ব্যবসার বিরোধের জের ধরে ২০২০ সালের ১৪ জুন দুপুর ১২টার দিকে আবু তালেবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বাদী হয়ে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ঢাকার সাভারে ৩৪ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন ইতালিপ্রবাসী কাজী জাবের (৩৪)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা। কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাচ্চু কাজীর ছেলে।
১০ মিনিট আগে
পারভেজ প্রিন্স কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে সার বিক্রি করছিলেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ২৭ বস্তা সার মজুত রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় গাড়ি ও ভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে একটি প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিমা নিতে আসা অপু সরকার আকাশ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। হামলাকারীরা তৈরি করে রাখা একটি প্রতিমার কার্তিকের হাতও ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় চুরির ঘটনায় আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তাকর্মীরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গার-সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগে