
রাজধানীর ধানমন্ডি এলাকায় বিদ্যুতায়িত হয়ে রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে পুলিশ সদস্য ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাসেল একটি বাসার বিদ্যুতের তার চুরি করতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি মধুবাজার নজরুল ইসলামের বাসার নিচতলায় ঘটনাটি ঘটে।
হাসপাতালে মৃত রাসেলের বাবা মো. আকতার হোসেন বলেন, তাঁদের বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার ঝিলকুটিয়া গ্রামে। বর্তমানে রাসেল মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন। পেশা হিসেবে তিনি ধানমন্ডি এলাকায় ফেরি করে ফুল বিক্রি করতেন।
আকতার হোসেন আরও বলেন, সন্ধ্যার দিকে জানতে পারেন মধুবাজার এলাকায় রাসেল বিদ্যুতায়িত হন। কিন্তু কীভাবে বিদ্যুতায়িত হয়েছেন তা জানেন না।
এ বিষয়ে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান বলেন, সন্ধ্যার দিকে মধুবাজার এলাকার নজরুল ইসলামের বাড়ির নিচ তলায় বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার আরও বিস্তারিত তদন্ত চলছে।

রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর তদন্তে উঠে এসেছে বাংলাদেশ-তাইওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বহুজাতিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের
৪ ঘণ্টা আগে
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে...
৪ ঘণ্টা আগে