
মাগুরার সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স সনজিত কুমার সাহা নামের বিসিআইসি সারের দোকানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুর ২টায় মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা হলেও ওই দোকানটিতে ২ হাজার ২০০ টাকায় তা বিক্রি হচ্ছে। ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা হলেও প্রতিষ্ঠানটি ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছে।
সেই সঙ্গে অতিরিক্ত দামে সার বিক্রি করা হলেও তা ভাউচার বা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়নি। কৃষি ও কৃষকদের সঙ্গে প্রতারণা করার এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী ও কৃষকদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দোকান মালিককে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, `অতিরিক্ত দাম রেখে কৃষি ও কৃষকের সঙ্গে এমন প্রতারণায় মেসার্স সনজিত কুমার সাহা নামক দোকানে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।'

ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
প্রতিবেশী ১২ বছর বয়সী এক কিশোরীকে প্রায় সাত মাস আগে একাধিকবার ধর্ষণ করে সাজন। এতে ওই কিশোরী গর্ভধারণ করে। পরে গর্ভপাত ঘটালে মৃত কন্যাসন্তান প্রসব করে সে। ঘটনা ধামাচাপা দিতে নবজাতকের মরদেহে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। কম বয়স এবং শারীরিক পরিবর্তন স্পষ্ট না হওয়ায় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেনি।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রা-পরবর্তী পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একদলীয় শাসনের অভিযোগ তোলেন। একই সভায় সারজিস আলম জুলাই সনদ, গণভোট, সীমান্ত নিরাপত্তা, আদানী ইস্যু ও সাভারের হামলা নিয়ে বক্তব্য দেন।
২৮ মিনিট আগে
আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়ের করে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে