
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজ টানাহেঁচড়া শুরু হয়েছে। যারা এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের পাকিস্তানি বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃতি ইতিহাস বলে। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া নিয়ে তারা বলে, তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে।’
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়া পৌর শহরের শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এ দেশের মুক্তিযোদ্ধা ও জাতির দুর্ভাগ্য, স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনি শুনছি। তারা আজ আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, রাজনীতি করছে—এটিই গণতান্ত্রিক সংস্কৃতি। তাদের অতীত ইতিহাস কী বলে? যাদের কোনো উন্নয়নের ইতিহাস নেই। তাদের ইতিহাস হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করা।’

সংসদ নির্বাচনে অঙ্কের হিসাবে একসময় বিএনপি অধ্যুষিত বিভাগ হিসেবে পরিচিতি ছিল চট্টগ্রামের। এই বিভাগের ৫৮টি আসনের মধ্যে বেশির ভাগ আসনে এবার ভালো ফল করতে কোমর বেঁধে নেমেছে দলটি। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত তাদের জোটসঙ্গীদের নিয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় বিএনপিকে।
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ঘটনা বা দুর্ঘটনার সময় উত্তরার যেকোনো ভোটকেন্দ্রে সেনাবাহিনীর পৌঁছাতে সর্বোচ্চ ১০ মিনিট লাগবে বলে জানিয়েছেন উত্তরা আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল সাব্বির আহমেদ।
১ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ধরে রাখার জন্য এবং একাত্তরের চেতনাকে ধরে রাখার জন্য সবাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে, বাংলাদেশ জিতবে আর হেরে গেলে, বাংলাদেশ হেরে যাবে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়
২ ঘণ্টা আগে