Ajker Patrika

মোহনগঞ্জে ট্রেনে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জে ট্রেনে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
হাওর এক্সপ্রেস ট্রেনে জ্বলছে আগুন। ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় এ মামলা করেন।

স্থানীয় লোকজন, রেলওয়ে পুলিশ ও স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘ড’ বগির চারটি আসন পুড়ে যায়। আগুন দেখে ট্রেনের গার্ড ও যাত্রীসেবা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিল না। স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।

পরে এ ঘটনায় রাতেই ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেন স্টেশনে প্রবেশ করার পর থেকেই সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ। এ ছাড়া আরও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ওই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত