
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অবৈধভাবে কেটে ট্রলারে বোঝাই করা ফসলি জমির মাটি জব্দের পর তা পুনরায় আগের স্থানে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমির ক্ষতি আংশিকভাবে পুষিয়ে দিতে আজ সোমবার এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে দৃষ্টান্তমূলক হিসেবে দেখছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার সাকিনন্থ একো কোল্ডস্টোরেজসংলগ্ন খাল ও ধলেশ্বরী শাখানদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ। অভিযোগ ছিল, বেতকা সেতু থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে ফসলি জমির মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে তোলা হচ্ছে। পরে ম্যাজিস্ট্রেট গিয়ে মাটিবোঝাই ট্রলারসহ মাটি কাটার সরঞ্জাম জব্দ করেন। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই দফায় তাঁদের ৭ লাখ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা মাটি আজ সোমবার পুনরায় আগের স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে। যাতে ফসলি জমির ক্ষতি যতটা সম্ভব পুনরুদ্ধার করা যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু জরিমানা নয়, জব্দ মাটি আগের স্থানে ফিরিয়ে দেওয়ার ফলে কৃষিজমি রক্ষায় কার্যকর উদ্যোগের দৃষ্টান্ত তৈরি হয়েছে। তাঁরা ভবিষ্যতেও অবৈধ মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
২ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৪ ঘণ্টা আগে