
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সোহান (২১)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জোহানেসবার্গ শহরের কাছে কতলেহং এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে সোহানের মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছায়। সোহানের স্বজনেরা তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
সোহান রাণীশংকৈলের কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে কর্মরত ছিলেন।
সোহানের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোহানেসবার্গ শহরের কাছে কতলেহং এলাকায় লোডশেডিং হলে অন্ধকারের মধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। দোকানমালিকের সঙ্গে পাশের এক সোমালি ব্যবসায়ীর পূর্ববিরোধের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী আজকের পত্রিকাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পরিবারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের কারণে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এর আগে ওই শিক্ষার্থীকে আটকের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারীকে মারধর করে গুরুতর আহত করেন...
৩২ মিনিট আগে
তেল নেওয়ার ভোগান্তি থেকে বাঁচতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক যুবক। জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড প্রিন্ট করে টি-শার্টে ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
৩৪ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার করা জমির মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
৪১ মিনিট আগে
রাজধানীর উত্তরখানে নিখোঁজের দুই দিন পর এক মধ্যবয়সী ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরখান মুন্ডা লালবাগের ইউকে গার্ডেন বালুর মাঠে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে