
তেল নেওয়ার ভোগান্তি থেকে বাঁচতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক যুবক। জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড প্রিন্ট করে টি-শার্টে ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
ওই যুবকের নাম নূর মোহাম্মদ। তিনি উপজেলার বড়পাকুরিয়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় জামতৈল বাজারে সোনালি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস নামে তাঁর একটি দোকান রয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেল চালানোর সময় ওই টি-শার্ট পরা অবস্থায় নূর মোহাম্মদকে দেখা যায়। জানা যায়, ৫ এপ্রিল কাজীপুর মোড় এলাকার একটি পেট্রলপাম্পে তেল নিতে গেলে ফুয়েল কার্ড না থাকায় নূর মোহাম্মদকে ফেরত পাঠানো হয়। পরে ৬ এপ্রিল তিনি ফুয়েল কার্ডটি টি-শার্টে প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।
টি-শার্টের সামনের অংশে তাঁর নাম, ছবি, পরিচয়সহ ফুয়েল কার্ডের তথ্য ছাপানো রয়েছে। পেছনের অংশে কবে তেল পাওয়া যাবে ও সংশ্লিষ্ট নির্দেশনাগুলো প্রিন্ট করা হয়েছে।
জানতে চাইলে নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘পাম্পে গেলে আগে বলা হতো তেল নেই। পরে ফুয়েল কার্ড চালু হওয়ার পর কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছিল না। একাধিকবার কার্ড সঙ্গে না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। ছবি দেখালেও গ্রহণ করা হয়নি। এই অবস্থায় কার্ডটি সব সময় সঙ্গে রাখতে টি-শার্টে প্রিন্ট করার উদ্যোগ নিই।’ তিনি আরও বলেন, ‘যত দিন এই নিয়ম থাকবে, তত দিন এভাবেই ব্যবহার করব।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে