
ফ্রান্সের ডানপন্থী রাজনীতির উদীয়মান নেতা জর্ডান বারদেলার সঙ্গে ইতালীয় রাজকুমারী প্রিন্সেস মারিয়া ক্যারোলিনার প্রেমের সম্পর্ক নিয়ে ইউরোপীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফরাসি সেলিব্রিটি সাময়িকী ‘প্যারিস ম্যাচ’ সম্প্রতি তাদের প্রচ্ছদ প্রতিবেদনে এই সম্পর্কের বিষয়টি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, কর্সিকায় ছুটি কাটানোর সময় তোলা কিছু ছবিতে বারদেলা ও মারিয়া ক্যারোলিনাকে একসঙ্গে হাঁটতে, হাত ধরাধরি করতে এবং পাহাড়ি পাথরে ওঠানামা করতে দেখা গেছে। প্রতিবেদনটির শিরোনাম করা হয়েছে—‘কেউ কল্পনাও করেনি এমন এক প্রেমের গল্প’।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসি জানিয়েছে, এই সম্পর্ক নিয়ে প্রথমবারের মতো গুঞ্জন শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। সে সময় প্যারিসে ‘লে ফিগারো’ পত্রিকার ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন বারদেলা ও মারিয়া। তবে ৩০ বছর বয়সী বারদেলা তখন ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। এখন ধারণা করা হচ্ছে, সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল।
রাজনৈতিক দিক থেকেও এই সম্পর্কের তাৎপর্য রয়েছে। বারদেলা ভবিষ্যতে ফ্রান্সের প্রেসিডেন্ট হতে পারেন—এমন মনে করেন অনেকে। দলের প্রধান ম্যারি লি পেন যদি আদালতের রায়ে অযোগ্য বিবেচিত হন, তাহলে বারদেলা ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন। জনমত জরিপ বলছে, এই দলের প্রার্থী নির্বাচনে ভালো অবস্থানে থাকতে পারেন। বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারণার আগে ব্যক্তিগত জীবন পরিষ্কার রাখা বারদেলার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে একই সঙ্গে আশঙ্কা রয়েছে, অতি ধনী অভিজাত পরিবারের সঙ্গে সম্পর্ক সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
২২ বছর বয়সী মারিয়া ক্যারোলিনা ইতালির ঐতিহাসিক বোরবোঁ-টু সিসিলিস রাজবংশের উত্তরাধিকারী পরিবারের সদস্য। ইতালিতে তাঁর রাজকীয় উপাধির কোনো আইনি স্বীকৃতি না থাকলেও তিনি ইউরোপীয় অভিজাত সমাজে পরিচিত মুখ। তিনি ফ্রান্সের বিখ্যাত রাজা চতুর্দশ লুইসের দূরবর্তী বংশধরও।
রোম, মোনাকো ও প্যারিসে বেড়ে ওঠা মারিয়া ক্যারোলিনা ছয়টি ভাষায় কথা বলতে পারেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিপুল অনুসারী রয়েছে। ফ্যাশন ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর আগ্রহ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে মাসে মোনাকোর গ্রাঁ প্রিতে তাঁদের প্রথম দেখা হয়। সাময়িকীটি এই জুটিকে ‘একবিংশ শতাব্দীর নতুন রাজকীয় প্রেমের প্রতীক’ হিসেবে বর্ণনা করেছে। আলোচিত এই প্রেমের একদিকে সাধারণ পরিবার থেকে উঠে আসা এক রাজনীতিক, অন্যদিকে অভিজাত রাজকুমারী।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরুদ্ধার করছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, টানেলের মুখ পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের মাধ্যমে দেশটি আবারও তার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরিয়ে আনছে।
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনির কাজের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের একটি গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চীন সীমান্তবর্তী এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। ফলে আরব উপসাগরে আটকা পড়ে ১০৯টি বড় বাণিজ্যিক জাহাজ। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় এই অবরুদ্ধ দশা থেকে ২৯টি বড় তেলের ট্যাংকার নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
৬ ঘণ্টা আগে
গত মাসে দক্ষিণ-পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিমানটি সম্ভবত চীনের তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছে...
৬ ঘণ্টা আগে