
জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন পনি ওরফে প্যারা পনির ও তাঁর সহযোগী সেড্রিক জুলিয়ান এবং মো. রাকিব হোসেন।
আজ সোমবার বিকেলে শেরেবাংলা নগর থানা পুলিশ তিনজনকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদনে করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত তিনজন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাঁদের সঙ্গে আর যারা জড়িত তাঁদের শনাক্ত করার জন্য এবং গ্রেপ্তার করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে, গতকাল রোববার রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এই তিনজনকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
উল্লেখ্য, রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে।
রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া থেকে বাসে করে ঢাকায় আসেন রনজিলা পারভিন ও তাঁর স্বামী আবদুল মতিন। ভোরে কল্যাণপুর টার্মিনালে বাস থেকে নেমে তাঁরা অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে আসতেই একটি মোটরসাইকেলে করে এসে পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা।
এ ঘটনায় রনজিলা পারভিন অটোরিকশা থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা স্বামী তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু-সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর
২৩ মিনিট আগে
তাঁরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে ও নামাজে গেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদকে ডেকে প্রতিমন্ত্রী বলেন, ‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন।’
৩১ মিনিট আগে
চেক প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাওনা ২৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে