
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ বাগেরহাটের শরণখোলার মাদ্রাসাছাত্র আমানুল ইসলাম আরিফের (১০) এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিশুটির পরিবার।
নিখোঁজ আরিফ শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।
ঢাকায় পোশাক কারখানায় কর্মরত আরিফের মা আরিফা বেগম জানান, তাঁর ছেলে ফতুল্লার রসূলপুর দারুন জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল। গত ১১ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
আরিফা বেগম জানান, গত ৮ আগস্ট সকালে আরিফকে মাদ্রাসায় পাঠিয়ে তিনি কারখানায় কাজে চলে যান। মাদ্রাসা থেকে জানানো হয়েছে, সেদিন সে মাদ্রাসায় যায়নি। এরপর থেকে তাঁর ছেলের আর কোনো খোঁজ পাচ্ছেন না।
আরিফের নানি মিনারা বেগম জানান, গত প্রায় ১৫ দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার নাতির কোনো সন্ধান মেলেনি।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা এবং আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযানে ইলিশ ধরার সময় হাতেনাতে ১৭ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়....
৬ মিনিট আগে
বিজ্ঞানের উৎকর্ষের এ যুগে বন্ধ্যাত্ব মেনে নেওয়ার বিষয় নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে বন্ধ্যাত্বের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেক দম্পতির সন্তান লাভের আশা তৈরি হচ্ছে। বিজ্ঞানের সফলতায় এখন চিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকে জয় করা সম্ভব।
১৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর....
১ ঘণ্টা আগে
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলাই বিকল্প বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা জরুরি। আজ শুক্রবার বিকেলে...
১ ঘণ্টা আগে