
‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট বেলা পৌনে ২টার দিকে শামীম ওসমানের বাড়ির সামনে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালান। আক্রমণকারীদের মধ্যে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, টিটু, শাহ নিজাম, ফাইজুল, নিয়াজুল, টিপু, দিপু, সাইদ ছিলেন। তাঁদের হাতে দেশি-বিদেশি অস্ত্র ছিল। তাদের ছোড়া গুলিতে বাম পায়ে গুলি লাগে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বৃহস্পতিবার দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন নারায়ণগঞ্জের কাউসার আহমেদ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। আসামিরা সবাই পলাতক। কাউসার আহমেদ বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক।
কাউসার আহমেদ জবানবন্দিতে বলেন, ‘গুলি লাগার পর রাস্তায় পড়ে যাই। এরপর কে বা কারা হাসপাতালে নিয়েছে তা বলতে পারব না। শামীম ওসমান চিকিৎসকদের নির্দেশ দিয়েছিল চিকিৎসা না করার জন্য। সেখানে চিকিৎসা না পেয়ে ঢাকা মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দেখে বলেন যে, এই গুলি বের করা সম্ভব নয়। পরবর্তী সময়ে চিকিৎসকেরা ৮ আগস্ট অপারেশন করে গুলি বের করে।’
কাউসার আহমেদ আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ছাড়াও আরও অনেকে আসামিদের গুলিতে আহত হয়েছিলেন। সুজন নামের একটা ছেলে নিহত হয়েছিল। তার বাড়ি বন্দর এলাকার নবীগঞ্জ কুশুরায়। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে বহু মানুষ আহত ও নিহত হয়েছে। শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার। তাঁর নেতৃত্বে ওই সময়ে নারায়ণগঞ্জে বহু মানুষকে আহত ও নিহত করা হয়েছে। কাউসার তাঁকে গুলি করে আহত করা এবং অন্যান্য আন্দোলনকারীদের হত্যা ও আহত করার জন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
শ্রমিকবান্ধব নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনটি বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বিত নীতিমালা এবং আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
২৫ মিনিট আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাঁকে হত্যা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের আলিপুর এলাকায় মেঘনা ফার্টিলাইজার লিমিটেড নামের একটি কারখানায় র্যাব-১০ ও উপজেলা প্রশাসনের অভিযানে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি বন্ধ করা হয়েছে।
১ ঘণ্টা আগে