Ajker Patrika

মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা-ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ৪১
মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা-ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমি। ছবি: ভিডিও থেকে

মাদ্রাসাছাত্রীকে চুমু ও যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর এবং সংশ্লিষ্ট মাদ্রাসায় ভাঙচুরের ঘটনায় করা মামলায় ছাত্রীর বাবা শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জামিন আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনে রুমির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসেন ও রুহুল আমীন মোল্লা (হাসান)।

গত ২৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বহিরাগতদের নিয়ে প্রবেশ, শিক্ষককে মারধর, মাদ্রাসার অফিসকক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমির বিরুদ্ধে ওই মামলা করা হয়। অন্যদিকে ছাত্রীকে চুমু দেওয়া ও যৌন নিপীড়নের অভিযোগে পরিবারের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত