Ajker Patrika

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ৩৩
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী জাকির হোসেন (৫০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারারক্ষীরা তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। পরে কারারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেনের বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায়। তাঁর বাবার নাম মৃত আব্দুর রশীদ। কারাগারে তাঁর হাজতি নম্বর ৩৮৩১৫/ ২৬। তবে তাঁর মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত