
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নে জামায়াতের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মারধরের শিকার এস এম আওরঙ্গজেব মিষ্টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাঁথিয়া উপজেলা কমিটির সহ-সেক্রেটারি।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গাগুহাটি হাটখোলা বাজারে কাঁঠাল বিক্রি করছিলেন আওরঙ্গজেব মিষ্টি। এ সময় নন্দনপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামের আফজাল, তাঁর ভাই আজাদ, গাগুহাটি গ্রামের হৃদয় ও নুরু রাজনৈতিক নেতা-কর্মীদের নিয়ে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদ করলে তাঁরা আওরঙ্গজেব মিষ্টিকে মারধর করেন। এতে তাঁর বাঁ চোখে আঘাত লাগে।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত আওরঙ্গজেব মিষ্টিকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আওরঙ্গজেব মিষ্টির ছেলে সাফী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে আটটি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি চাঁনপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ঝালকাঠি পৌরসভা এলাকার খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে...
১৭ মিনিট আগে
‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকার জুবায়ের আহমদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
২৯ মিনিট আগে