
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে আটটি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি চাঁনপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, চুরি হওয়া কঙ্কালের মধ্যে তিনটি পুরুষ ও পাঁচটি নারীর।
স্থানীয় বাসিন্দা ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, টেকিবাড়ি চাঁনপুর কবরস্থানে শুধু ওই গ্রামের নয়, আশপাশের কয়েকটি গ্রামের মৃত ব্যক্তিদেরও দাফন করা হয়। আজ সকালে কবরস্থানের পাশে আগাছা পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পরিচালনা কমিটিকে জানালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোট আটটি কবর খোঁড়া এবং সেখান থেকে মানবকঙ্কাল উধাও। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে। ঘটনার খবর জানাজানি হলে মানুষ কবরস্থানে ভিড় করেন। পরে এলাকাবাসী খোঁড়া কবরগুলো আবার মাটি দিয়ে ভরাট করে দেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও কালিয়াকৈর থানার পাশের শ্রীফলতলী, আশাপুরসহ উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে মানবকঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে আজ পর্যন্ত কোনো ঘটনায় চুরি যাওয়া কঙ্কাল উদ্ধার কিংবা জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান মিন্টু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও অমানবিক ঘটনা। দ্রুত রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

গ্যাস সংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিভাগজুড়ে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম রাশেদ এ পরিস্থিতির জন্য ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করে মন্তব্য করেছেন।
৩১ মিনিট আগে
যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়...
৩৭ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অভুক্ত ও শিকলবন্দী অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করেন...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জে রেফার করা হয়েছে।
১ ঘণ্টা আগে