
বিশ্ব সাপ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকার জুবায়ের আহমদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
জানা যায়, আজ সকালে বাড়ির লোকজন দেখতে পায় দেয়ালের ওপর থেকে পাশে একটি গাছের দিকে এগিয়ে যাচ্ছিল অজগরটি। পরে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন তাঁরা। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় সাপটিকে অক্ষত উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
পরিবারের সদস্যরা জানান, এর আগে বাড়ি থেকে হাঁস-মুরগি হারিয়ে যাচ্ছিল কিন্তু কারণ খুঁজে পাচ্ছিলেন না তাঁরা।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘খবর পেয়ে অজগরটি উদ্ধার করা হয়েছে। এর দৈর্ঘ্য ৯-১০ ফুট এবং ওজন অন্তত ১২-১৩ কেজি।’
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অজগরটি বনে অবমুক্ত করা হবে।’
প্রসঙ্গত, প্রতিবছর ১৬ জুলাই বিশ্বব্যাপী সাপ দিবস পালিত হয়। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব অপরিসীম।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে