ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছেন। নির্বাচিত এই ছয়জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।
নির্বাচিতরা হলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের বিএনপির মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে জামায়াতে ইসলামীর মো. এনামুল হক, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে বিএনপির মো. ফজলে হুদা, নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের বিএনপির জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম।
নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান ধানের শীষে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন।
নওগাঁ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. এনামুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৪৩৬।
নওগাঁ-৩ আসনে মো. ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪২১ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন।
নওগাঁ-৪ আসনে একরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ভোট পেয়েছেন ৯৭ হাজার ৫৮৫টি। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৮৬০টি।
নওগাঁ-৫ আসনে ধানের শীষ প্রতীকে জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৯ হাজার ৩৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৪৭ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩০ জন।
নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৭ হাজার ৬২৯ ভোট পেয়েছেন। এখানে ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন।

বরিশালের মুলাদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার তিন দিনেও বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করেননি প্রার্থীরা। উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের প্রচারণার সামগ্রী রয়ে গেছে।
২৬ মিনিট আগে
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম বলেন, ‘কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনায় সূর্যমুখী চাষ শুরু করি। ফুল ফুটতে শুরু করার পর প্রতিদিনই অনেকেই ছবি তুলতে এসে ফুল ছিঁড়ে নিতেন। এতে বাগান ও পাশের জমির ক্ষতি হচ্ছিল। কয়েকজনকে নিষেধ করেছিলাম। ধারণা করছি, ক্ষোভ থেকেই গভীর রাতে কেউ গাছগুলো কেটে দিয়েছে।’
১ ঘণ্টা আগে
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ফাস্ট ফুড বিক্রির দায়ে একটি বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়
২ ঘণ্টা আগে