
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার (১ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ৩০ জুন পর্যন্ত ডিএমপির বিভিন্ন ইউনিট রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত আসামি। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংক্রান্ত অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১ হাজার ৪৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত চমকফুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
১৩ মিনিট আগে
২০১৩ সাল থেকে চরগাসিয়ায় বসবাস করে আসছে কয়েক হাজার পরিবার। বর্তমানে এই চরে প্রায় ২৫ হাজার লোক বসবাস করছে। দীর্ঘ ১৩ বছরেও তাদের বসবাসের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেনি সরকার।
১৩ মিনিট আগে
সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জীব সরকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কালিগঞ্জের ঠেকরা রহিমপুর গ্রামে নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
কুমিল্লার মেঘনা উপজেলায় চায়ের দোকানে গাঁজা রেখে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম রিপন মিয়া (৫৫)। তিনি উপজেলার আলগী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
৩২ মিনিট আগে