
সরকারি জমি বন্দোবস্তের দাবি, যাতায়াত ব্যবস্থার উন্নতি, ভূমিহীনদের নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে ক্লিনিক প্রতিষ্ঠা ও ঝড়-জলোচ্ছ্বাসের সময় নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ চরগাসিয়ার বারো আউলিয়া বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন হরনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান, হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও ভূমিহীন নেতারা।
বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে চরগাসিয়ায় বসবাস করে আসছে কয়েক হাজার পরিবার। বর্তমানে এই চরে প্রায় ২৫ হাজার লোক বসবাস করছে। দীর্ঘ ১৩ বছরেও তাদের বসবাসের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেনি সরকার। তাদের বসবাসরত ও দখল করা ভূমিগুলো নিজেদের নামে বন্দোবস্ত না থাকায় বিভিন্ন সময় বহিরাগত দস্যু ও প্রভাবশালীদের হয়রানির শিকার হতে হয়। এসব ভূমিহীনকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য এই চরে কোনো পুলিশ ফাঁড়িও নেই। চরটিতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা ক্লিনিক না থাকায় প্রতিবছর বাড়ছে শিশু ও মাতৃমৃত্যু। ভূমিহীনরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে