
সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সলঙ্গা উপজেলার বাশিদেবপুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো. ইউনুস আলী (২১) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২২)।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেলের পাশাপাশি ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। আদালত অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
জব্দ করা ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। এ ছাড়া সয়াবিন ও রাইস ব্র্যান তেল একই প্রতিষ্ঠানের ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে র্যাব এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মো. সবুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭ ও ৯-এর যৌথ আভিযানিক দল।
৬ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সোহান (২১)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জোহানেসবার্গ শহরের কাছে কতলেহং এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে সোহানের মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছায়। সোহান রাণীশংকৈলের কাশিপুর ইউনিয়নের চিকন মাটি
৩৫ মিনিট আগে
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ১১ এপ্রিল তিনি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবেন...
৩৮ মিনিট আগে
একসময়ের খরস্রোতা নদী নন্দকুঁজা রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌরসভার বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় গরুর হাট এলাকায় ‘গুরুদাসপুর সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে