
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ১১ এপ্রিল তিনি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এবং এই অভিযানের পৃষ্ঠপোষকতায় রয়েছে পূবালী ব্যাংক।
আয়োজকেরা জানান, বিএমটিসির উদ্যোগে এর আগে চারজন পর্বতারোহী পাঁচবারের চেষ্টায় চারবার এভারেস্ট জয় করেছেন।
সংবাদ সম্মেলনে নুরুননাহার নিম্নি জাতীয় পতাকা গ্রহণ করেন এবং তাঁর স্বপ্নের এই অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ২০২২ সালে ভারতের দার্জিলিং মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউট থেকে বেসিক প্রশিক্ষণ নেন তিনি। পরে ৬ হাজার মিটার উচ্চতার একাধিক পর্বত জয় এবং গত বছর প্রায় ৭ হাজার মিটার উচ্চতার হিমলুং হিমাল অভিযানে সফল হন।
নুরুননাহার জানান, চূড়ায় পৌঁছানোর পাশাপাশি নিরাপদে ফিরে আসাকে তিনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, ‘আমি বাংলাদেশি অভিযাত্রী দলের মনোবল, সাহস এবং বীর সংকল্পকে প্রশংসা করি। এই ধরনের উদ্যোগ নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও জনগণের সম্পর্ককে আরও মজবুত করে।’
এ সময় উপস্থিত ছিলেন নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খানসহ অন্যরা।
উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ প্রায় ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্টে প্রথম সফলভাবে আরোহণ করেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে