সলঙ্গা

সিরাজগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ জন আটক
আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়ের করে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সিরাজগঞ্জে ট্রাকসহ দুই মাদক কারবারি আটক, ২৩৭ গ্রাম হেরোইন জব্দ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। এ সময় তাঁদের কাছ থেকে ২৩৭ গ্রাম হেরোইন, একটি ট্রাক, দুটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...

সিরাজগঞ্জে কষ্টিপাথরের তৈরি শিবলিঙ্গসহ আটক ৩
র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল গতকাল (৩১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের বাসিন্দা পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই বাড়ি থেকে মূল্যবান কষ্টিপাথরের তৈরি শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।











