Ajker Patrika

খুলনায় নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২৩: ২৩
খুলনায় নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রতীকী ছবি

খুলনার শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে রাস্তার ওপর পড়ে থাকা প্লাস্টিকের বস্তা থেকে তাজা রক্ত বের হতে দেখে তাঁদের সন্দেহ হয়। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এ হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ওই নারীর পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত