
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রাতে তারাগঞ্জ বাজার থেকে সাজ্জাদ হোসেনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁরা প্রাণিসম্পদ কার্যালয় এলাকায় পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হন কাল্টু ও লিটন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেন।
শ্যামলী পরিবহনের ওই বাসের যাত্রী ইনসানা বেগম বলেন, তিনি সৈয়দপুরের ওয়াপদার মোড় থেকে বাসে উঠেছিলেন। ইকরচালী বাসস্ট্যান্ডে নামার কথা ছিল তাঁর। তারাগঞ্জ পার হওয়ার সময় হঠাৎ গাড়িতে প্রচণ্ড ঝাঁকি লাগে। কিছু বুঝে ওঠার আগেই তিনি কোমরে ব্যথা পান। তাঁর ভাষ্য, প্রচণ্ড ঝাঁকিতে যাত্রীরা আসন থেকে পড়ে যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনা হয়েছে। এতে সাজ্জাদ নামের একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর লাশ নিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে দুর্ঘটনার কারণ ও বাসটির চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।’

কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১ মিনিট আগে
আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি এ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
৬ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন আলী নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা।
৭ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতের মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে কারাগারে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে