
নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারানোর পর দুটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে শেখ মোহাম্মদ ইলিয়াস (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটির দুটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন চারজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।
নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ইমাম উদ্দিনের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাভেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজি অটোরিকশার চালক হাদিস মিয়া (৩৪)। তাঁরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
৭ মিনিট আগে
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
১ ঘণ্টা আগে
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি বিদেশফেরত।
১ ঘণ্টা আগে
জুলাইয়ের সব শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ আন্দোলনে নিহত সবাই এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে...
১ ঘণ্টা আগে