কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আনোয়ার হোসেন নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছেন এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের গাংরা রাস্তার মাথা এলাকায় হামলার শিকার হন নয়ন।
নিহত নয়ন জগন্নাথ দীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি গাংরা রাস্তার মাথায় ভেরাইটিজ মালামালের পাইকারি ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, হামলায় গুরুতর আহত নয়নকে স্থানীয়রা প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি, দুর্বৃত্তরা ব্যবসায়ীর কাছে থাকা এক লাখ টাকা ছিনতাই করেছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

বরিশালের মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশু সিদরাতুল মুনতাহা জাফরিনের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্বজন ও স্থানীয়রা। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে গাছুয়া ইউনিয়নের পদ্মারহাটের খালের কুব্বাত ব্যাপারীর বাড়ির সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের স্থান থেকে প্রায় দেড়
৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইপিজেডে নারী পোশাককর্মী জয়নব বেগম হত্যা মামলায় জলিল শরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
৮ মিনিট আগে
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দাবিতে ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন সিলেটের ২৩টি বাগানের চা-শ্রমিকেরা।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কিশোরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, কক্সবাজার ভ্রমণের কথা বলে বাঁশখালী থেকে তাঁদের আনা হয়েছিল। আটকদের মধ্যে সাতজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে এবং ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৮ মিনিট আগে