চট্টগ্রাম নগরের ইপিজেডে নারী পোশাককর্মী জয়নব বেগমকে হত্যার মামলায় জলিল শরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ রোববার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফরিদা ইয়াসমিনের আদালত এই রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জলিল শরিফের বয়স ৫৭ বছর। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পুটিয়াখালী গ্রামের মোফাজ্জল শরিফের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. নাসির উদ্দিন ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের ৩ মার্চ নগরের ইপিজেড থানার ব্যাংক কলোনির একটি ভাড়া বাসা থেকে জয়নব বেগমের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বামী ও সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
পরদিন ব্যাংক কলোনির তত্ত্বাবধায়ক মো. ইউনুছ ইপিজেড থানায় হত্যা মামলা করেন।
পুলিশের তদন্তে জয়নব বেগমকে গলায় রশি পেঁচিয়ে হত্যার বিষয়টি উঠে আসে। পরে প্রতিবেশী জলিল শরিফকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর জলিল শরিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রোববার রায় দেওয়া হয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, খুনের সাজা সাধারণ মৃত্যুদণ্ড হয়ে থাকে। তবে নানাবিধ কারণে সাজা যাবজ্জীবন হতে পারে। দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় খুনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা আছে।
আদালত আরও বলেন, জলিল শরিফের বয়স, ঘটনার পারিপার্শ্বিকতা, অপরাধের প্রকৃতি ও গুরুত্ব বিবেচনায় তাঁকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াই সমীচীন। মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আদালত মনে করেন।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৩ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে