বরিশালের মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশু সিদরাতুল মুনতাহা জাফরিনের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্বজন ও স্থানীয়রা। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে গাছুয়া ইউনিয়নের পদ্মারহাটের খালের কুব্বাত ব্যাপারীর বাড়ির সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শিশুটির মরদেহ ভেসে ওঠে বলে জানান স্থানীয়রা।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সে নিখোঁজ হয়েছিল।
জাফরিন (১৫ মাস) মুলাদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরডিক্রী গ্রামের মোল্লা ব্রিজ এলাকার মো. জয় মোল্লার মেয়ে। পরিবার নিয়ে তারা ঢাকায় বসবাস করতেন। গত ২৬ আগস্ট ঢাকা থেকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ বাঁশতলা এলাকায় শিশুটি তার মায়ের সঙ্গে নানা রতন আকনের বাড়িতে বেড়াতে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে নানাবাড়ির আঙিনায় খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় শিশু জাফরিন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনরা ধারণা করেন, শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পদ্মারহাট খালে পড়ে থাকতে পারে। এরপরই মুলাদী ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পেয়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে খালে তল্লাশি শুরু করে।
রোববার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ বন্ধ করে ফিরে যায়।
শিশুটির স্বজন কাওসার মোল্লা জানান, প্রায় দেড় কিলোমিটার দূরে জাফরিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সংবাদ দেন। পরে সেখান থেকে উদ্ধার করা হয়।
মুলাদী ফায়ার সার্ভিসের দলনেতা (টিম লিডার) আবুল হোসেন জানান, খবর পাওয়ার পর থেকেই ডুবুরি দল শনিবার রাতে ও রোববার বেলা ১১টা পর্যন্ত উদ্ধারকাজ পরিচালনা করেছে। নিখোঁজের দুই দিকে ১ কিলোমিটার করে প্রায় ২ কিলোমিটার তল্লাশি করা হয়েছে। কিন্তু স্রোতে শিশুটির মরদেহ প্রায় দেড় কিলোমিটার দূরে চলে গিয়েছিল।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
৫ মিনিট আগে
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
৮ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক...
১৮ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
৩০ মিনিট আগে