
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলবে স্পেন। এই খেলাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে উৎসবে মেতেছেন দলটির সমর্থকেরা। ফাইনাল খেলা উপলক্ষে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনে ভূরিভোজের আয়োজন করেছেন তাঁরা। একই সঙ্গে বড় পর্দায় খেলা দেখারও ব্যবস্থা করা হয়েছে।
উপজেলার কাদিরপুর এলাকায় স্পেনপ্রবাসীদের অর্থায়ন এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়েছে। আয়োজকদের সঙ্গে যুক্ত রয়েছেন স্পেনপ্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডাপ্রবাসী মো. কালামসহ স্থানীয় স্পেন সমর্থকেরা।
আয়োজকরা জানান, বিশ্বকাপ শুরুর পর থেকেই কাদিরপুর এলাকায় স্পেনের সমর্থকেরা বড় বড় পতাকা টাঙিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। দলটি ফাইনালে ওঠায় সেই আনন্দ আরও বাড়ে। ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে একটি মহিষ কেনা হয়েছে। এতে প্রায় ৬ মণ মাংস পাওয়া গেছে। রাতের ভূরিভোজে স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের আপ্যায়ন করা হবে।
স্থানীয় স্পেন সমর্থকেরা বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই আমরা স্পেনকে সমর্থন করে আসছি। দলটি ফাইনালে ওঠায় আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন। কাদিরপুর বাজারে ভূরিভোজের পাশাপাশি বড় পর্দায় খেলা দেখারও ব্যবস্থা করা হয়েছে।’
আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, ‘প্রবাসী ও স্থানীয় স্পেন সমর্থকদের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। শুধু স্পেন সমর্থকই নন, আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদেরও ভূরিভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই একসঙ্গে ফাইনাল উপভোগ করব। আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে।’

আজ দুপুরে উপজেলার মথুরাপুরের জোলাগাতি ও কাশিয়াহাটাসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। এ সময় ৪৮টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৩ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে পচা দই সংরক্ষণ ও বিক্রির দায়ে বনফুল অ্যান্ড কোম্পানির শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন খাদ্যপণ্যও পাওয়া যায়।
২৩ মিনিট আগে
পঞ্চগড়ের বোদায় এনসিপির জুলাই পথসভায় সারজিস আলম বলেন, একই আদেশে গণভোট ও নির্বাচন হলে একটিকে বৈধ ও অন্যটিকে অবৈধ বলা যায় না। তিনি গণভোট, জুলাই সনদ, ইসলামী ব্যাংক ও বিএনপিকে ঘিরে একাধিক মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুর থেকে আব্দুল হামিদ (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার বহুলী ইউনিয়নের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল হামিদ বহুলী ইউনিয়নের বহুলী মধ্যপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে।
১ ঘণ্টা আগে