
বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার মথুরাপুরের জোলাগাতি, কাশিয়াহাটাসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। এ সময় ৪৮টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ বলেন, ‘অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে ইউএনও স্যারের নির্দেশনায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২০ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে