
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুর থেকে আব্দুল হামিদ (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার বহুলী ইউনিয়নের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হামিদ বহুলী ইউনিয়নের বহুলী মধ্যপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে ব্যক্তিগত কিছু জিনিস কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বহুলী বাজারের দিকে রওনা হন আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি কোথাও আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখছেন।
সোমবার ভোরে বহুলী গ্রামের একটি পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় মরদেহ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে পুলিশ।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে