
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন তুলেছেন, ‘যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয়, তবে গণভোট অবৈধ হয় কীভাবে?' আজ সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় আয়োজিত এনসিপির জুলাই পথসভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান এলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তবে সালাহউদ্দিন আহমদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী।
জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তাই এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং এই স্পর্ধা কারও থাকা উচিত নয়।
ব্যাংক দখল ও লুটপাটের অভিযোগ তুলে সারজিস বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। অতীতে এই ব্যাংক থেকে প্রায় ৯৯ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিএনপি এখন সেই একই চক্রকে পুনর্বাসন করছে।
পথসভায় সারজিস আলম রাশেদ খান, জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার কঠোর সমালোচনা করেন। রাশেদ খানকে তিনি ‘গুজব মেশিন’ ও ‘প্রোপাগান্ডাবাজ’ হিসেবে আখ্যায়িত করেন।
তারেক রহমানের রাজনৈতিক অবস্থার সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি নেতা এমন ব্যক্তিকে নিজের সহকারী বানিয়েছেন, যিনি প্রমাণ ছাড়া গুজব ছড়ান।

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
২ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে