
রংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত হেচা বানু উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সুন্দর (সরদারপাড়া) গ্রামের আজিজার রহমানের স্ত্রী।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, হেচা বানুর ছেলে মো. হাবিবুর রহমান (২১) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে পারিবারিক কলহের জেরে তিন মাস আগে তাঁর স্ত্রী শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। স্ত্রীর চলে যাওয়াকে কেন্দ্র করে হাবিবুর প্রায়ই তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন।
গতকাল সোমবার বিকেলে ঝগড়াটির একপর্যায়ে হাবিবুর তাঁর মাকে মারধর করেন এবং বিষ খেয়ে মারা যাওয়ার কথা বলেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আবারও মায়ের সঙ্গে হাবিবুরের বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। ছেলের ধারাবাহিক নির্যাতন সহ্য করতে না পেরে ক্ষোভে ও অভিমানে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন হেচা বানু।
কিছুক্ষণ পর বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ও স্বামী আজিজার রহমান তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে হেচা বানুর মৃত্যু হয়।
বর্তমানে হেচা বানুর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনাটি শুনেছি। হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
১১ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৩১ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামের এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
৩৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৩৮ মিনিট আগে