
সাতক্ষীরায় নির্বাচিত সরকারকে বিপর্যস্ত করা এবং কার্যক্রম নিষিদ্ধ দলের অস্তিত্ব জানান দিতে দা, লাঠি ও মশাল নিয়ে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মোড়ল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অহিদ পারভেজসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।
গতাকাল বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সৈকত পাড়ৈ বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর সরদারপাড়ার আনারুল ইসলামের ছেলে সজীব হোসেন, বড়খামার গ্রামের মোমিন সরকারের ছেলে শাহাদাৎ হোসেন রাজ, জোড়দিয়া গ্রামের একব্বর আলীর ছেলে আব্দুল মান্নান এবং একই গ্রামের আব্দুল খালেক হাজীর ছেলে হাবিবুর রহমান।
মামলার বিবরণে বলা হয়, গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সাতক্ষীরা সদরের যোগরাজপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭০ থেকে ৭৫ জন নেতা-কর্মী দা ও লাঠি নিয়ে মশাল মিছিল করছিলেন। নির্বাচিত বর্তমান সরকারকে বিপর্যস্ত করা এবং নিষিদ্ধ দলের অস্তিত্ব জানান দেওয়ার উদ্দেশ্যে ওই মিছিল করা হচ্ছিল বলে মামলায় অভিযোগ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, উপপরিদর্শক সৈকত পাড়ৈ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। উপপরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলামকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
১৮ মিনিট আগে
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৩২ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসআরবি (পূর্ব নাম র্যাব)-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৩৩ মাস কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত। আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১ ঘণ্টা আগে