
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে বিদ্যুতায়িত হয়ে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মো. আইন উদ্দিন (৫০) ও তাঁর ছেলে রাশেদ মিয়া (১৭) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আইন উদ্দিন পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আইন উদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় আইন উদ্দিন ও রাশেদ বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে
১২ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বাজারে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের দ্বিতীয় দিনেও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। ঘটনায় দুটি মামলা হওয়ার পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৫ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে জগমোহন চন্দ্র রায় নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুশীল চন্দ্র রায় নামের নিহত বৃদ্ধের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ মিনিট আগে