Ajker Patrika

খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার করল পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার করল পুলিশ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় খাল থেকে উদ্ধার করা ৮ ড্রাম ডিজেল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩৬০ লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে রামগতি পৌরসভার আসলপাড়া-সংলগ্ন একটি খাল থেকে ওই ডিজেল জব্দ করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া এলাকার সাকিনের মৎস্য অবতরণকেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় খালের পানিতে সুকৌশলে লুকিয়ে রাখা আটটি বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়।

পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটের দিকে ড্রামগুলো পানি থেকে তুলে আনা হয়। প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১ হাজার ৩৬০ লিটার ডিজেল পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার একটি অসাধু চক্র অবৈধভাবে নদীপথে জ্বালানি তেল এনে এখানে মজুত করছিল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।

রামগতি থানার পুলিশ জানায়, উদ্ধার করা ডিজেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। জব্দের তালিকা করে তা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং অবৈধ মজুত ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করবেন ট্রাম্প, ইউরোপকে বললেন—‘নিজেদের তেল নিজেরা জোগাড় করো’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত