
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দিলে তিনজন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা, তৈয়ব আলীর ছেলে মমিনুল ইসলাম এবং মেয়ে শিউলি বেগম। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভাড়া করা মাইক্রোবাসে করে তাঁরা ঢাকা থেকে রংপুরে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির সময় দেশে সংগৃহীত মোট চামড়ার ৬০ থেকে ৭০ শতাংশই বি-গ্রেডের হয়ে থাকে। অসতর্কভাবে পশুর চামড়া ছাড়ানোর কারণে অনেক সময় চামড়ার গুণগত মান নষ্ট হয়।
৯ মিনিট আগে
গত সপ্তাহে এই বস্তিতেই উচ্ছেদ অভিযানে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছিল। ওই ঘটনায় কয়েক দিন পরই আজ বস্তিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেল...
১৭ মিনিট আগে
চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় ঝড়ের সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
কালবৈশাখীর কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে ঈগল-৭ নামের লঞ্চ কাত হয়ে পড়লে ১০ যাত্রী আহত হন। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারো যাত্রী। আজ সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হলে চাঁদপুর লঞ্চঘাটে
২১ মিনিট আগে