
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির সময় দেশে সংগৃহীত মোট চামড়ার ৬০ থেকে ৭০ শতাংশই বি-গ্রেডের হয়ে থাকে। অসতর্কভাবে পশুর চামড়া ছাড়ানোর কারণে অনেক সময় চামড়ার গুণগত মান নষ্ট হয়। এ পরিস্থিতি উন্নয়নে সরকার ইতিমধ্যে ২০ থেকে ২২ হাজার মানুষকে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
আজ সোমবার (২৫ মে) কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কাঁচা চামড়া অত্যন্ত সংবেদনশীল পণ্য। সময়মতো ও সঠিক পরিমাণে লবণ ব্যবহার না করলে চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়। সংরক্ষণ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো গেলে ট্যানারির মালিকেরাও চামড়া বেশি দামে কিনতে আগ্রহী হবেন। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর কিছু সীমাবদ্ধতা থাকলেও আগামী বছর চামড়া সংরক্ষণ পরিস্থিতির আরও উন্নতি হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষির উন্নয়ন মানেই মানুষের জীবনমানের উন্নয়ন। কোরবানিকে ঘিরেও সরকার বিভিন্ন ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, অতীতে কৃষকেরা নানা ধরনের বঞ্চনা ও হয়রানির শিকার হয়েছেন। অনেক সময় কৃষকের নামে ঋণ নিয়ে অন্যরা সুবিধা ভোগ করেছে। বর্তমান সরকার কৃষকদের সেই অবস্থা থেকে বের করে আনতে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ও তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের মধ্যে থাইল্যান্ডের জনপ্রিয় ব্যানারে জাতের আমের কলম, ধান কাটার যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি ও হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
১০ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলায় দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ।
১১ মিনিট আগে
গিতা রাণী বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সামর্থ্য না থাকায় কিস্তি এবং দেনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। মাঝে মাঝে ঋণের চাপে তিনি পালিয়ে বেড়াতেন।
১৩ মিনিট আগে
‘একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মিনিট আগে