
সরকারি মেডিকেল কলেজের চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা সরঞ্জাম যাতে দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত যন্ত্রপাতির মতো সরকারি প্রতিষ্ঠানের সরঞ্জামও নির্ধারিত কার্যকাল পর্যন্ত সচল রাখতে হবে।
শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অডিটরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।
আমিন উর রশিদ বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি কলেজটির শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। কলেজটির প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
চিকিৎসকদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, রোগীরা চিকিৎসকের কাছে গিয়ে তাঁদের শারীরিক সমস্যার কথা বললে সেগুলো মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার প্রত্যাশা করেন। রোগীদের পর্যাপ্ত সময় দেওয়া ও তাঁদের সমস্যাগুলো গুরুত্বসহকারে শোনার মাধ্যমে চিকিৎসকেরা আস্থা তৈরি করতে পারেন। চিকিৎসার পাশাপাশি রোগীর প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, পরিবেশদূষণ ও খাদ্যের গুণগত মান নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এসব বিষয় মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর কীটনাশক নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রোগীদের ওষুধ দেওয়ার পাশাপাশি সুস্থ থাকার উপায় সম্পর্কেও সচেতন করতে হবে। বিশেষ করে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব সম্পর্কে মানুষকে পরামর্শ দিতে হবে। ওষুধের প্রয়োজনীয়তা অস্বীকার না করেও খাদ্যাভ্যাস ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে চিকিৎসকেরা মানুষকে সচেতন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
নবীন চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চিকিৎসা পেশায় প্রবেশের পর মানুষের কল্যাণে কাজ করতে হবে। রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মা রিতা হালদার। বাড়ির পাশের খালের পাড়ে তাঁকে সমাহিত করেছিলেন স্বামী অরবিন্দু হালদার। সেই সমাধির কাছেই পড়ে ছিল তিন বছরের ছেলে অরূপের জুতা। ছেলেকে খুঁজতে গিয়ে জুতা দেখতে পেয়ে পাশের খালে তল্লাশি শুরু করেন বাবা। পরে সেই খাল থেকেই উদ্ধার করা....
১৫ মিনিট আগে
বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ঝনঝনিয়া এলাকায় ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।
১৯ মিনিট আগে
নিহত নুসরাত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামের সজিব হোসেনের মেয়ে। তাঁরা বর্তমানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৩ নম্বর সড়কের ওই বাসায় ভাড়া থাকেন। নুসরাত স্থানীয় হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
৩৩ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে মো. রাজিব মাঝি (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা উদ্ধার....
৩৬ মিনিট আগে