
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তালহা স্পিনিং মিলের শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০ টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেন দখল করে বিক্ষোভ শুরু করে।
কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, গত মে মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়ে আসছে। জুন মাসের বেতন দেওয়ার সময় চলে আসছে। কিন্তু আমরা বকেয়া বেতন পাচ্ছি না।
লাইলী বেগম নামে এক শ্রমিক বলেন, আমরা না খেয়ে ডিউটি করছি। তবুও তাদের মন গলছে না। মধ্য রাতে কি রাস্তায় এমনিতেই বসে রয়েছি। খুবই কষ্টে সংসার চলছে। নাওয়া-খাওয়া বন্ধ। দোকানে বাকি। বাসাভাড়ার জন্য চাপ বাড়ছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাত ১০ টা থেকে সড়ক অবরোধ। এখন রাত পৌঁনে ১২ সময় সড়ক এখনো অবরোধ। সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মালিক পক্ষের সঙ্গে কথা হচ্ছে সমস্যা সমাধানের জন্য।

নীলফামারীর ডিমলা উপজেলার রংপুর-ডালিয়া মহাসড়কের সোনাখুলী স্লুইস গেট এলাকায় এক ভুট্টা ব্যবসায়ীকে পথরোধ করে গুরুতর আহত করার পর তাঁর কাছ থেকে নগদ ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী জামিয়ার রহমান (৪৫) বর্তমানে ডিমলা...
৩০ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার পৌর সদর এলাকার পন্থিছিলায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে স্বামী পিন্টু রুদ্র পালকে বাজার আনার কথা বললে তিনি বাজার না এনে সিগারেট কিনে নিয়ে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পিন্টু রুদ্র পাল ধারালো...
৩ ঘণ্টা আগে