
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
সকল লেখা

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‘দিদির জন্য গাড়ি দেন’—শিশু তুলির আবদারে মিলল হুইলচেয়ার
৯ বছরের তুলি পাল কারও কাছে শুনেছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হুইলচেয়ার পাওয়া যায়। সেই কথা শুনেই খালি গায়ে ছুটে যায় ইউএনও কার্যালয়ে। সরল মনে ইউএনওকে সে বলে, ‘আমার দিদির জন্য গাড়ি দেন।’ অসহায় শিশুর আবদারে তার প্রতিবন্ধী দিদির জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করেন ইউএনও মো. মাসুদ রানা।

রায়পুরায় সংঘর্ষের ঘটনায় নিখোঁজ বুলবুলের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫
নরসিংদীর রায়পুরার নিলক্ষা ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে নিখোঁজ থাকার ছয় দিন পর বুলবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। ১৬ জুনের সংঘর্ষে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।

রায়পুরায় খালে পড়ে থাকা ব্যাগে ছিল এক দিনের নবজাতকের মরদেহ
নরসিংদীর রায়পুরায় খালে পড়ে থাকা ব্যাগ থেকে এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রাইমারি স্কুলের পেছনে মরা নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পুলিশ গিয়ে মরদেহটি থানায় নিয়ে যায়।

নরসিংদীর চরাঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি
নরসিংদী রায়পুরার চরাঞ্চলে হঠাৎ মাঝারি ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক টানা উপজেলার করিমপুর, নজরপুর, আলোকবালি, চর আড়ালিয়াসহ কয়েকটি এলাকায় এ বৃষ্টিপাত হয়।

বালু উত্তোলনের কারণে বিলীন ৮০০ মিটার বাঁধ
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গত মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হওয়া ভাঙনে ইতিমধ্যে উপজেলার সাহারখোলা ও আব্দুল্লাহচরের ৬০০ থেকে ৮০০ মিটার বাঁধসহ জমি বিলীন হয়ে গেছে।

আ.লীগ সিন্ডিকেট সরিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, অন্তর্বর্তী সরকারকে রিজভী
সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে। এখনো বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? দ্রুত সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোনো শ্লথ গতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা ও বিপ্লবের কথা বলছি—তার অন্তর্নিহিত চেতনা, ম

ছুরিকাঘাতে যুবক নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
নরসিংদীর রায়পুরায় ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব নিহতের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। আজ মঙ্গলবার উপজেলার মরজাল বাজার বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করা হয়।

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া ৫ বেওয়ারিশ লাশের পরিচয় শনাক্ত
নিহতরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। মৃত্যুও সময় তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল। তাদের মধ্যে তিনজনেরই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল, দুজনের শরীর দ্বিখণ্ডিত ছিল। চারজনেরই হাত-পা বিচ্ছিন্ন ছিল।

রায়পুরায় ২ গ্রুপের সংঘর্ষে টেঁটা-গুলিতে নিহত ৫, আহত ৩০
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সড়কে মোটরসাইকেল আটকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ননরসিংদীর রায়পুরায় মোটরসাইকেলের গতিরোধ করে মোমেন মিয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা ভাগনে অনিক।

বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রায়পুরার চাষিদের, চারা রোপণে ব্যস্ত
কম খরচে আউশ ধানের ভালো ফলনে খুশি নরসিংদীর রায়পুরার চাষিরা। এরই মধ্যে আউশ কাটা, মাড়াই-ঝাড়াই এর পর সংগ্রহের ফাঁকে আমন ধানের চারা রোপণের মৌসুম চলছে। শুরুতে খরায় পানির অভাবে চাষাবাদ ব্যাহত ছিল।

নরসিংদীতে সাংবাদিক গুলিবিদ্ধ
নরসিংদীর রায়পুরায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

‘দেশের জন্য যুদ্ধ করেছি, আমার নিষ্পাপ ছেলে মারা গেল গুলিতে’
বীর মুক্তিযোদ্ধা হাছেন আলী বলেন, ‘শুক্রবার জুমার নামাজ শেষে অপরিচিত একজন ফোন করে জানায় আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। দ্রুত আমার ছেলের স্ত্রী, আরেক ছেলে ও মেয়ে হাসপাতালে যায়। তার বুকে গুলি লেগেছিল। তারা গিয়ে দেখে সে আর নাই।’

নরসিংদীর মহাসড়কে হাট, দীর্ঘ যানজটে ভোগান্তি
কারফিউ শিথিলের পর মহাসড়কগুলোতে দূর পাল্লার যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বারৈচা, জঙ্গী শিবপুর, মরজালসহ মহাসড়কের বিভিন্ন স্থানে মহাসড়ক ওপরে ঘেঁষা হাট বসে।

নরসিংদীতে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী, ৪০০ টাকায় বিক্রি
সারা দেশে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন ও জমিতে পোকার আক্রমণে নরসিংদীর রায়পুরা বেড়েছে কাঁচা মরিচের দাম। পাইকারি ২৫০-৩০০ ও খুচরা ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আন্দোলনের সময় অন্যান্য জেলা থেকে কাঁচা মরিচ সরবরাহ না আসা ও খেতে পোকার আক্রমণে জোগান কমেছে। এতে কাঁচা মরিচের দাম ক
