
নরসিংদী রায়পুরার চরাঞ্চলে হঠাৎ মাঝারি ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক টানা উপজেলার করিমপুর, নজরপুর, আলোকবালি, চর আড়ালিয়াসহ কয়েকটি এলাকায় এ বৃষ্টিপাত হয়।
এতে ওই সব এলাকার ফসলি জমি–ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর পর এত শিলাবৃষ্টি দেখেছেন তারা। প্রায় আধা ঘণ্টা শিলাবৃষ্টিতে হাঁটু পর্যন্ত শিলা স্তূপ জমা পড়ে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার বাসিন্দারা।
টিনের চাল ভেদ করে ঘরের ভেতরে শিলা পড়েছে। বাইরে থাকা প্লাস্টিকের চেয়ার–টেবিল সব ফুটো হয়ে গেছে। অনেকের বাসাবাড়ির জানালার কাচ, গাড়ির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
২ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৩ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৩ ঘণ্টা আগে
এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। পয়সা খরচ করে বই বের করা প্রকাশক তো বটেই, বইপ্রেমী পাঠকেরাও। জনশূন্য মেলায় ঘুরতে কার ভালো লাগে! স্টলে স্টলে থাকবে ক্রেতা-পাঠকের ভিড়। হাতে থাকবে একগাদা বইয়ের ব্যাগ। সেটিই তো বইমেলার চিরচেনা রূপ!।
৩ ঘণ্টা আগে