
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সকল লেখা

বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা ডিএপি সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

বকশীগঞ্জে মাদকসেবী যুবকের ৩ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে সিয়াদ হাসান মিনু (২৮) নামের এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিনু উপজেলার পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষ।

বকশীগঞ্জে ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কাছে হস্তান্তরের অভিযোগ
জামালপুরের বকশীগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ কার্ডের অর্ধেক বিএনপির নেতা-কর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন তদন্তের কথা জানিয়েছে।

সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ
২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু

বকশীগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত
জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় তানহা আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার উত্তর সীমারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার জালাল মাস্টারের মেয়ে।

বকশীগঞ্জে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে ধানখেত নষ্ট, কৃষকের আহাজারি
জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক
জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
